April 11, 2026
Sevoke Road, Siliguri
রাজনীতি

Politics : দাজিলিং কেন্দ্রের উন্নয়নের দাবি পূরণ হবে : রাজু বিস্তা

শিলিগুড়ি , ৫ জুন : দার্জিলিং লোকসভা কেন্দ্রে ফের একবার জয়ী হলেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা । বুধবার তাকে শিলিগুড়িতে স্বাগত জানাল ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা। বুধবার শিলিগুড়ির মাল্লাগুড়িতে অবস্থিত ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয় আসেন রাজু বিস্তা ।

আতশবাজি ফাটিয়ে খাদা পড়িয়ে ফুল দিয়ে তাকে সংবর্ধনা জানান ভারতীয় জনতা পার্টি শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির নেতা কর্মীরা । এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ সহ বিজেপি নেতৃত্ব।

এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজু বিস্তা বলেন এই কেন্দ্রের উন্নয়নের যা লক্ষ্য তার রয়েছে সেই লক্ষ্য পূরণ হবে | তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সাধারণ মানুষকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *