November 19, 2026
Sevoke Road, Siliguri
রাজনীতি

Rally : গণতন্ত্র বাঁচানোর দাবিতে পথে ABVP

শিলিগুড়ি , ১৯ নভেম্বর : ‘গণতন্ত্র বাঁচাও ,অরাজকতা হটাও ’ এই স্লোগানকে সামনে রেখে শিলিগুড়ির রাজপথে মহামিছিলের আয়োজন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)।

বৃহস্পতিবার সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মিছিলকে কেন্দ্র করে শহরে রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায় । এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিলের সূচনা হয়।ABVP এর পতাকা ও বিভিন্ন স্লোগানকে সামনে রেখে মিছিলে পা মেলান সংগঠনের সদস্য সমর্থকরা।

বাঘাযতীন পার্ক থেকে শুরু হওয়া এই মিছিল শহরের গুরুত্বপূর্ণ রাস্তা হিলকার্ট রোড ধরে পরিক্রমা করে । মিছিল থেকে গণতন্ত্র রক্ষা , অরাজকতার অবসান সহ বিভিন্ন দাবি ও বক্তব্য তুলে ধরেন সংগঠনের সদস্যরা । তাদের বক্তব্য , গণতান্ত্রিক অধিকার ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষার দাবিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। মিছিলকে ঘিরে এলাকায় বিশেষ তৎপরতা দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *