September 2, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Medical : ভর্তি প্রক্রিয়াকে ঘিরে উত্তেজনা

শিলিগুড়ি , ২ সেপ্টেম্বর : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রথমবর্ষে ভর্তি প্রক্রিয়াকে ঘিরে উত্তেজনা । নবাগত পড়ুয়াদের সাহায্যের জন্য হেল্প ডেস্ক করা নিয়ে ABVP ও AIDSO র ছাত্রছাত্রীদের মধ্যে বচসা গড়ায় হাতাহাতিতে । ঘটনায় দুই ডাক্তারি ছাত্রী ও এক ছাত্র আহত হয়েছেন বলে অভিযোগ ।

AIDSO-র অভিযোগ , হেল্প ডেস্ক করতে বাধা দিয়ে তাদের মারধর করা হয় | মোবাইল , চশমা সহ ব্যক্তিগত সামগ্রী কেড়ে নেওয়া হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।

ACP West অনির্বাণ মজুমদার জানান , পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে । লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । অন্যদিকে , ABVP-র দাবি , কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই হেল্প ডেস্ক করা হয়েছিল এবং পড়ুয়াদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *