শিলিগুড়ি , ২৩ অক্টোবর : ‘বই পড়ুন বই বাঁচান এবং বাংলার ঐতিহ্য কে রক্ষা করুন’ এই স্লোগানকে সামনে রেখে আগামীকাল বামফ্রন্টের প্রতিবাদ মিছিল শিলিগুড়িতে ।
এবারের পুজোয় রাজ্যের বিভিন্ন জায়গায় বামেদের বুক স্টলে হামলার পাশাপাশি শিলিগুড়িতেও বামেদের বিভিন্ন বুক স্টলে হামলার অভিযোগ উঠেছে | তবে এর মাঝেও বিগত কয়েক বছরের থেকে এ বছর বই বিক্রি যথেষ্টই বেশি বলে দাবি ।
গত বছর এক লক্ষ টাকার মতো বই বিক্রি হলেও এবছর শিলিগুড়ি শহরে তা দাঁড়ালো তিন লক্ষ এবং রাজ্যে এক কোটির উপরে বামেদের স্টল থেকে বই বিক্রি হয়েছে এ বছর ।

