Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ দার্জিলিং Tourist : বাংলাদেশি পর্যটকদের জন্য খুলল শিলিগুড়ির দরজা
উত্তরবঙ্গ ঘটনা দার্জিলিং

Tourist : বাংলাদেশি পর্যটকদের জন্য খুলল শিলিগুড়ির দরজা

শিলিগুড়ি , ২৩ ফেব্রুয়ারী : প্রায় ১৩ মাস পর আবারও বাংলাদেশি পর্যটকদের জন্য শিলিগুড়ির হোটেলগুলোর দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল । সোমবার এক সাংবাদিক বৈঠক করে একথা জানায় গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা ।


সংগঠনের পক্ষ থেকে জানানো হয় , সাম্প্রতিক পরিস্থিতির উন্নতি এবং বাংলাদেশে নতুন সরকার গঠনের পর ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসছে । সেই কারণেই আবারও বাংলাদেশি পর্যটকদের পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এই ঘোষণায় শিলিগুড়ির পর্যটন ও হোটেল ব্যবসার সঙ্গে যুক্তদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে ।


হোটেল মালিকদের মতে , দীর্ঘ সময় ধরে বাংলাদেশি পর্যটকদের আসা বন্ধ থাকায় শিলিগুড়ির হোটেল শিল্পেও প্রভাব পড়েছিল । তবে সম্প্রতি বাংলাদেশে নির্বাচন সম্পন্ন হয়ে নতুন সরকার গঠনের পর পরিস্থিতি বদলাতে শুরু করেছে । ইতিমধ্যেই বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রগুলোও পুনরায় খোলার নির্দেশ দেওয়া হয়েছে।


এর ফলে আগামী দিনে আবারও বাংলাদেশ থেকে পর্যটকদের আগমন বাড়বে বলে আশা করছেন শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা। তাদের মতে , বাংলাদেশি পর্যটকরা দীর্ঘদিন ধরেই শিলিগুড়ির হোটেল ও ব্যবসার একটি বড় অংশের ভরসা । তাই এই সিদ্ধান্ত পর্যটন শিল্পে নতুন করে আশার আলো দেখাচ্ছে ।

হোটেল মালিকরা জানান , পর্যটকদের জন্য সব ধরনের পরিষেবা দেওয়ার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তাড়াতাড়ি স্বাভাবিক পর্যটন কার্যক্রম ফিরে আসবে বলে তারা আশাবাদী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version