Khabar Samay Bangla Blog আবহাওয়া Claimat : ‘অর্ণব’ এর প্রভাব সিকিম সহ সমতলে
আবহাওয়া উত্তরবঙ্গ জীবনধারা

Claimat : ‘অর্ণব’ এর প্রভাব সিকিম সহ সমতলে

শিলিগুড়ি , ২৯ অক্টোবর : ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর প্রভাবে আবহাওয়ায় পরিবর্তন হয়েছে । সিকিম আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী , উত্তর সিকিমের উঁচু এলাকা যেমন—লাচুং, লাচেন, জিরো পয়েন্ট এবং পূর্ব সিকিমের নাথুলা, কুপুপ ও নাথাং উপত্যকায় গত দু’দিন ধরে একনাগাড়ে তুষারপাত শুরু হয়েছে ।

সাদা বরফের চাদরে ঢেকে গেছে পাহাড়ি উপত্যকাগুলি । মরশুমের এই তুষারপাতে পর্যটকরা বেজায় খুশি হলেও , রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ায় যাতায়াতে কিছুটা সতর্কতা জারি করা হয়েছে ।
অন্যদিকে , সিকিমের এই খারাপ আবহাওয়া ও তুষারপাতের সরাসরি প্রভাব পড়েছে উত্তরবঙ্গেও । আজ সকাল থেকেই শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা রয়েছে এবং কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে । পাহাড়ি হাওয়া ও বৃষ্টির জেরে শিলিগুড়িতে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে । দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি সমতলের জেলাগুলিতেও জেঁকে বসেছে কনকনে শীতের আমেজ । আবহাওয়া দপ্তর জানিয়েছে , আগামী কয়েকদিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে।
অপরদিকে এই সময়ে সিকিমে ঘুরতে যাওয়া পর্যটকদের মধ্যে খুশির হাওয়া ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version