Khabar Samay Bangla Blog অপরাধ Road : সেবক রোড দুর্ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত
অপরাধ ঘটনা

Road : সেবক রোড দুর্ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত

শিলিগুড়ি , ২৩ ফেব্রুয়ারী : সেবক রোডে ঘটে যাওয়া হিট অ্যান্ড রান মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেবক রোডস্থিত পেট্রোল পাম্পের মালিকের ছেলে দেবাংশু পাল চৌধুরীকে । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে । শহরবাসী অভিযুক্তের কঠোর শাস্তির আবেদন জানিয়েছেন |

সম্প্রতি শিলিগুড়ির সেবক রোড এলাকায় এক পথচারী যুবককে ধাক্কা মেরে দ্রুত পালিয়ে যায় ওই অভিযুক্ত তার গাড়ি নিয়ে । দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনার পর থেকেই অভিযুক্ত গাড়ি চালকের খোঁজে তদন্ত শুরু করে পুলিশ ।


তদন্তে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সূত্রের ভিত্তিতে গাড়ির মালিকানা এবং চালকের পরিচয় শনাক্ত করা হয় । এরপর অভিযানে নেমে অভিযুক্ত দেবাংশু পাল চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ ।


পুলিশ জানিয়েছে , অভিযুক্তকে আদালতে তোলা হবে এবং ঘটনার তদন্ত চলছে । দুর্ঘটনার সঠিক কারণ ও ঘটনার সময় গাড়ির গতিবেগ সহ অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version