Khabar Samay Bangla Blog অপরাধ Crime : সিঁদ কেটে মোবাইল চুরি
অপরাধ

Crime : সিঁদ কেটে মোবাইল চুরি

শিলিগুড়ি , ৬ জুন : সিঁদ কেটে চুরি ফুলবাড়িতে | চুরি গেল ৯টি মোবাইল । অভিনব এই পুরোনো কায়দায় ঘটনাটি ঘটে ফুলবাড়ি ২নং গ্রাম পঞ্চায়েতের জোড়পাকুড়ি এলাকায় । 

জানা গিয়েছে , ফুলবাড়ি জোড়পাকুরী এলাকায় নির্মীয়মান বিল্ডিং এর কাজের জন্য এলাকা থেকে প্রায় ২০-২২ জন শ্রমিক কাজ করতে আসেন । তারা ওই বিল্ডিং এর পাশে একটি বড় ঘরে একসঙ্গে থাকতেন । গতকাল রাতে কাজ করে ফিরে এসে তারা সবাই নিজের ঘরে ঘুমিয়ে পড়েন।

আজ সকালে ঘুম থেকে উঠে দেখতে পারেন তাদের নয়টি মোবাইল খোয়া গেছে। বাইরে বেরিয়ে দেখতে পারেন তাদের যেই ঘরে থাকতেন সেই ঘরে সিঁদ কেটে এই চুরি ঘটনা ঘটেছে । খবর পেয়ে আসে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । পুলিশ তদন্ত শুরু করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version