শিলিগুড়ি , ৫ জুন : ভরদুপুরে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির অরবিন্দপল্লী এলাকায় । এদিন দুপুরে পাল বাড়ির ছাদের ঘরে আগুন লাগে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে একটি ওয়াশিং মেশিন, কিছু মজুত সামগ্রী ও পুরনো জামাকাপড় পুড়ে যায়। বাড়ির মালিক অভিজিৎ পালের দাবি , ওয়াশিং মেশিন থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। স্থানীয় কাউন্সিলর দীপ্ত কর্মকার জানান , কিভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল বিভাগ ।
