Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Heritage : ইতিহাসের সাক্ষী শিলিগুড়ি টাউন স্টেশন সেজে উঠছে নতুন ভাবে
উত্তরবঙ্গ ঘটনা

Heritage : ইতিহাসের সাক্ষী শিলিগুড়ি টাউন স্টেশন সেজে উঠছে নতুন ভাবে

শিলিগুড়ি , ৬ জুন : ইতিহাসকে আঁকড়ে ধরে রয়েছে শিলিগুড়ি টাউন স্টেশন | ১৮৮১ সালে শিলিগুড়ি টাউন স্টেশন থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হয়েছিল ট্রয় ট্রেন । ব্রিটিশ আমলে তৈরি শিলিগুড়ি টাউন স্টেশনের পুরনো স্টেশন ঘরটি বহু ইতিহাসের সাক্ষী রয়েছে । এই স্টেশনে একসময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ,নেতাজী সুভাষচন্দ্র বসু ,মহাত্মা গান্ধী সহ আরও অনেক মনীষীরা এই স্টেশনে এসেছেন ।

সেই স্টেশনকে সংরক্ষণের দাবি দীর্ঘদিন থেকেই উঠে এসেছে শিলিগুড়ির বিভিন্ন শ্রেণীর মানুষের পক্ষ থেকে । সেই দাবিকে মান্যতা জানিয়ে ভারতীয় রেলের পক্ষ থেকে শিলিগুড়ি টাউন স্টেশনের ঐতিহাসিক স্টেশন ঘরটিকে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে ।

বুধবার উত্তর -পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে কাটিহার ডিভিশনের ডি.আর.এম. (DRM) ‘কিরেন্দ্র নারা’ শিলিগুড়ি টাউন স্টেশনের ঐতিহ্যবাহী পুরনো ঘর গুলো পরিদর্শন করেন । প্রায় তিন কোটি টাকা ব্যয় করে এই ঐতিহ্যবাহী শিলিগুড়ি টাউন স্টেশনের ঘরগুলো সংরক্ষণ করা হবে বলে জানান তিনি । এছাড়াও স্টেশন কে সুন্দর করে সাজিয়ে তোলা হবে ।

ইতিহাসের সাক্ষী এই স্টেশনের ঘরগুলিকে যেমন আছে তেমন করেই সংরক্ষণ করার নির্দেশ এসেছে কাছে । যেমন রয়েছে সেরকমই সংরক্ষণ করা হবে । এই মুহূর্তে ঘর গুলির অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে । এই সমস্ত স্টেশনের ঘরগুলিকে পুনরায় সংরক্ষণ করে তার ঐতিহ্য ফেরানো হবে । এর ফলে ব্রিটিশ আমলে তৈরি এই স্টেশন পর্যটকদের একটি আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version