Khabar Samay Bangla Blog অপরাধ Investigation : বাড়ির সামনে মহিলার ব্যাগ ছিনতাই
অপরাধ

Investigation : বাড়ির সামনে মহিলার ব্যাগ ছিনতাই

শিলিগুড়ি , ১ জুলাই : শিলিগুড়িতে ফের ছিনতাই এর ঘটনা | বাড়ির সামনে মহিলার ব্যাগ ছিনিয়ে চম্পট দিল স্কুটি আরোহী |
ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক । এবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির হাকিমপাড়া এলাকার ১২ নম্বর ওয়ার্ডে ।


এক মহিলা কলকাতা থেকে ফিরে স্টেশন থেকে টোটো করে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছে টোটোর ভাড়া দেওয়ার সময় আচমকাই পিছন দিক থেকে একটি স্কুটি এসে তার হাতে থাকা সাইড ব্যাগটি ছিনিয়ে নিয়ে চম্পট দেয় ।


মহিলার দাবি , তিনি কিছু বোঝার আগেই স্কুটিটি দ্রুত এলাকা ছেড়ে চলে যায় । ছিনতাই হওয়া ব্যাগে ছিল মোবাইল , হেডফোন , গুরুত্বপূর্ণ নথিপত্র , আধার কার্ড , এটিএম কার্ড এবং বাড়ির চাবি ।


ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিট্যাংকি ফাঁড়ির পুলিশ এবং ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আশপাশের বাড়িগুলির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version