Khabar Samay Bangla Blog রাজনীতি Student : এসএফআই ও এবিভিপির সদস্যদের মধ্যে বচসা
রাজনীতি

Student : এসএফআই ও এবিভিপির সদস্যদের মধ্যে বচসা

শিলিগুড়ি , ২৯ জুন : শিলিগুড়ি কলেজে ছাত্র সংগঠনকে কেন্দ্র করে এসএফআই ও এবিভিপির সদস্যদের মধ্যে উত্তেজনা ও বচসার সৃষ্টি হয় । কলেজ চত্বরে নতুন ছাত্রছাত্রীদের সহায়তার জন্য দুই ছাত্র সংগঠনের পক্ষ থেকেই পৃথক হেল্প ডেস্ক বসানো হয়েছিল ।

এসএফআই এর অভিযোগ , নতুন ভর্তি হওয়া এক ছাত্রকে সঠিক দিশা দেখানোর সময় এবিভিপি সদস্যদের সঙ্গে বচসা শুরু হয় এবং পরে তাদের এক সদস্যকে মারধর করা হয়।

অন্যদিকে, এবিভিপি এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে । সংগঠনের সদস্যদের বক্তব্য, নতুন এক ছাত্রকে বারবার বিভ্রান্ত করা হচ্ছিল বলে তারা বিষয়টি নিয়ে আপত্তি জানাতে গেলে সামান্য বাকবিতণ্ডার সৃষ্টি হয় । তবে তারা স্পষ্টভাবে দাবি করেন , এসএফআই-এর কোনও সদস্যের গায়ে হাত তোলা হয়নি । যে মারধরের অভিযোগ করছেন , তিনি হেলমেট ছাড়া মোটরবাইক চালানোর সময় পড়ে গিয়ে আহত হয়েছেন এবং সেই ঘটনার সঙ্গে এবিভিপির কোনও যোগ নেই ।

এদিকে , শিলিগুড়ি কলেজ প্রিন্সিপাল জানিয়েছেন , এই ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কোনও ছাত্র সংগঠনের পক্ষ থেকে তাদের কাছে লিখিত বা মৌখিক অভিযোগ জমা পড়েনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version