Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ College : কলেজে বাইরের কেউ রাজনীতি করতে আসবে না : শংকর ঘোষ
উত্তরবঙ্গ ঘটনা

College : কলেজে বাইরের কেউ রাজনীতি করতে আসবে না : শংকর ঘোষ

শিলিগুড়ি , ৫ সেপ্টেম্বর : শিক্ষক দিবস উপলক্ষে শিলিগুড়ি কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শিক্ষক শিক্ষিকা , শিক্ষাকর্মী এবং পড়ুয়াদের উপস্থিতিতে দিনটি উদযাপন করা হয়।


কলেজের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের রাজনৈতিক হস্তক্ষেপের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেন এদিন পর্যটনমন্ত্রী । তিনি বলেন, “কলেজে বাইরের কেউ রাজনীতি করতে আসবে না। কলেজে কী হবে , তা ঠিক করবেন কলেজের শিক্ষক , শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীরা।”

শিক্ষকদের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি । পাশাপাশি , শিক্ষাঙ্গনের পরিবেশ যাতে সুস্থ ও স্বাভাবিক থাকে এবং পড়াশোনাই যাতে কলেজের মূল লক্ষ্য হয়, সেই বার্তাও দেন শঙ্কর ঘোষ।
শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের সম্মান জানানো হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় শিলিগুড়ি কলেজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version