Khabar Samay Bangla Blog ঘটনা Health : ইএসআই অফিসে চরম হয়রানির অভিযোগ
ঘটনা

Health : ইএসআই অফিসে চরম হয়রানির অভিযোগ

শিলিগুড়ি , ২৯ জুন : মাটিগাড়ার ইএসআই অফিসে স্বাস্থ্য পরিষেবা পেতে গিয়ে চরম হয়রানির অভিযোগ তুলেছেন একাধিক গ্রাহক । তাদের দাবি , কখনও “নেটওয়ার্ক নেই”, কখনও “সময় নেই” এই অজুহাতে দিনের পর দিন ঘুরতে হচ্ছে ।

অভিযোগ , অফিস ও হাসপাতালের মধ্যে বারবার পাঠানো হলেও মিলছে না প্রয়োজনীয় পরিষেবা । রক্ত পরীক্ষার জন্য অতিরিক্ত টাকা নেওয়া এবং হাসপাতালে ভর্তি রোগীর খাবারের জন্যও অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ।

ক্ষুব্ধ গ্রাহকদের দাবি , দ্রুত এই সমস্যার সমাধান করে ইএসআই পরিষেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হোক |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version