শিলিগুড়ি , ৯ মার্চ : রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি “ আমাদের পাড়া , আমাদের সমাধান ” প্রকল্পের আওতায় শিলিগুড়িতে জনস্বাস্থ্য ও নাগরিক পরিষেবা আরও উন্নত করতে নতুন পরিষেবার সূচনা হল । রাজ্য সরকারের উদ্যোগে ১৯ লক্ষ ৩২ হাজার ১৯৬ টাকার অর্থানুকূল্যে এই প্রকল্প বাস্তবায়িত হয়েছে ।
শিলিগুড়ি পুরনিগম প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে পরিষেবাগুলির উদ্বোধন করা হয় । এই উদ্যোগের মাধ্যমে শিলিগুড়ি পুরনিগমের ৬ নম্বর ওয়ার্ডে জনস্বাস্থ্য ও জরুরি পরিষেবার মান উন্নত করতে একটি নতুন অ্যাম্বুলেন্স চালু করা হয় । এরফলে ওই এলাকার বাসিন্দারা দ্রুত চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে ।
একইসঙ্গে শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করতে ৩২ নম্বর ওয়ার্ড ও ১৯ নম্বর ওয়ার্ডে আবর্জনা পরিষ্কারের কাজে ব্যবহারের জন্য দুটি নেট ভ্যান পরিষেবা চালু করা হয়েছে । এর মাধ্যমে শহরের প্রতি দিনের বর্জ্য অপসারণের কাজ আরও দ্রুত ও সুশৃঙ্খলভাবে করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে ।
এছাড়া তিনটি টোটো পরিষেবারও সূচনা করা হয় । এই টোটোগুলি বিভিন্ন ওয়ার্ডে পরিষেবা কার্যক্রমে ব্যবহৃত হবে |
