Khabar Samay Bangla Blog রাজনীতি Election : নির্বাচনী প্রচারে চা শ্রমিকদের পাশে থাকার বার্তা শংকর মালাকারের
রাজনীতি

Election : নির্বাচনী প্রচারে চা শ্রমিকদের পাশে থাকার বার্তা শংকর মালাকারের

শিলিগুড়ি , ১৬ এপ্রিল : মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শংকর মালাকার আজ সাত ভাইয়া চা বাগানে শ্রমিকদের সঙ্গে বৈঠক করলেন । বৈঠকে চা শ্রমিকদের ন্যায্য অধিকার , জীবনযাত্রার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে বিস্তারিত আলোচনা হয় । শ্রমিকদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি | তাদের পাশে থাকার আশ্বাস দেন ।


এদিন শ্রমিকদের জন্য একটি সুখবরও তুলে ধরেন শংকর মালাকার । দীর্ঘদিনের দাবির পর মন্দির ও গির্জা নির্মাণের জন্য জমির NOC অনুমোদন মিলেছে বলে জানান তিনি । পাশাপাশি ওই দুটি NOC স্থানীয় প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় ।


চা শ্রমিকদের সম্মান , অধিকার ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তার অঙ্গীকার বলে জানান মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শংকর মালাকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version