March 28, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Storm : রাতের ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত শহর

শিলিগুড়ি , ২৮ মার্চ : শিলিগুড়ির ৪১ নম্বর ওয়ার্ডের ইসকন মন্দির সংলগ্ন বঙ্কিমনগর এলাকায় রাতের ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত হয় । প্রবল ঝড়ে প্রায় চল্লিশ বছর পুরনো দুটি বিশাল গাছ উপড়ে পড়ে যায় | যার জেরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় ।

স্থানীয় সূত্রে জানা গেছে , গাছ দুটি ভেঙে পড়ে সরাসরি দুটি বাড়ির উপর । এমনকি একটি শনি মন্দিরও ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনায় । গাছের মোটা গুড়ি ঘরের ভেতর পর্যন্ত ঢুকে যায় , যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাড়ির সদস্যরা । ঝড়ের জেরে বিদ্যুৎ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়ে । একটি ইলেকট্রিক পোলের উপর গাছ ভেঙে পড়ায় গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় , অন্ধকারে ডুবে যায় বঙ্কিমনগর ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ি পুরনিগমের আধিকারিকরা । পাশাপাশি ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবিকা মিত্তালও এলাকায় এসে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং দ্রুত পরিষ্কার কাজ শুরু করার নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দারা জানান , এমন ঝড়ে এই ধরনের বড় গাছ ভেঙে পড়ার আশঙ্কা আগেও ছিল । তবে এবার বড়সড় দুর্ঘটনা এড়ানো গেলেও আতঙ্ক কাটছে না। প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *