শিলিগুড়ি , ১৩ জুলাই : প্রবল বর্ষণে বিপর্যস্ত পাহাড়, একাধিক রাস্তায় ধস ও যান চলাচল স্তব্ধ |
টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে উঠেছে পাহাড়ের একাধিক এলাকা । প্রবল বর্ষণের জেরে বিভিন্ন জায়গায় ধস নামায় ব্যাহত হয়েছে যান চলাচল। পেশক রোড, পাংখাবাড়ি রোড, তিস্তা বাজার সংলগ্ন রাস্তা-সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে দেখা দিয়েছে সমস্যা । কোথাও ধসের কারণে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে , আবার কোথাও জল জমে যান চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে ।
পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন তৎপর রয়েছে বলে জানিয়েছেন দার্জিলিংয়ের জেলাশাসক । তিনি আশ্বস্ত করে বলেন, পাহাড়ের প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তার পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং কোথাও কোনও সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানের জন্য প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।
ইতিমধ্যেই পেশক রোডে ধসের ফলে রাস্তার উপর পড়ে থাকা ধ্বংসাবশেষ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ সম্পন্ন হয়েছে । পাশাপাশি NH-1 এবং NH-10-এ সাধারণ যান চলাচল যাতে স্বাভাবিক থাকে, সেই বিষয়েও জোর দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে।
উত্তরবঙ্গ
ঘটনা
Hill : প্রবল বর্ষণে বিপর্যস্ত পাহাড় !
- by Soumi Chakraborty
- July 13, 2026
- 0 Comments
- Less than a minute
- 510 Views
- 3 months ago

