শিলিগুড়ি , ২২ সেপ্টেম্বর : শহরে অনুষ্ঠিত হতে চলেছে ভেটেরান ফুটবল টুর্নামেন্ট ২০২৬ । আগামী ২৫ , ২৬ ও ২৭ সেপ্টেম্বর শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গণে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে ।
সোনালী অতীত এবং ভারতীয় জনতা পার্টির স্পোর্টস সেল এর উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে । টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করবে । এর মধ্যে শিলিগুড়ির দুটি দল এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আরও ছয়টি দল প্রতিযোগিতায় অংশ নেবে।
তিন দিন ধরে চলবে এই ফুটবল প্রতিযোগিতা । আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে , ভেটেরান ফুটবলারদের নিয়ে এই আয়োজনের মাধ্যমে উত্তরবঙ্গে ফুটবলের পুরনো ঐতিহ্য ও আবেগকে সামনে আনা হবে ।
টুর্নামেন্টে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ , দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা , রাজ্যের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন-সহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির।
তিন দিন ধরে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গণে চলবে এই ফুটবল উৎসব ।

