শিলিগুড়ি , ২৫ মে : রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পরপরই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করা ভাষায় জানিয়ে দিয়েছেন যে রাজ্যে পুলিশের উপর কোনরুপ হেনস্তা বরদাস্ত করা হবে না ।মুখ্যমন্ত্রীর এই ঘোষনার পরেও থামেনি পুলিশি হেনস্থা ।
রবিবার রাত নয়টা নাগদ এনজেপি থানার পুলিশ অভিযানে সামিল হয় আইওসি সংলগ্ন বিপিসিএল রোডে । সেই সময় ১০ থেকে ১২ জনের একটি গ্রুপ সেখানে বসে অসাধু কার্যকলাপ করছিল । পুলিশকে দেখে চার থেকে পাঁচজন পালিয়ে গেলেও বাকি পাঁচজনকে আটক করে সেখানে জিজ্ঞাসাবাদ চালালে তারা কর্তব্যরত পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করে ।
শুধু তাই নয় এএসআই মুন্না আহমেদের উপর বোতল দিয়ে আতর্কিত হামলা চালায় ওই পাঁচ জনের মধ্যে থাকা গোবিন্দ রায় নামে এক যুবক । জানা গেছে ওই ব্যক্তির বাড়ি জলপাইগুড়ি প্লেন ঘাঁটিতে । হামলায় মাটিতে লুটিয়ে পড়ে কর্তব্যরত পুলিশ । তাকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় গোবিন্দ রায় সহ আশিস শা , অমিত রায় ,বাবু রায় ও বাসুদেব সরকার কে । ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় । বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

