May 25, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Thana : নরেন্দ্র মোদীর প্রয়াত মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য , গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ২৫ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রয়াত মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য ঘিরে উত্তেজনা খড়িবাড়িতে । এই ঘটনায় খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের বিজেপির ।

অভিযোগ, খড়িবাড়ির বিন্নাবাড়ি পঞ্চায়েতের দেবীগঞ্জ এলাকার বাসিন্দা মুন্না সিং সমাজ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে প্রধানমন্ত্রী ও তার প্রয়াত মাকে নিয়ে অশালীন মন্তব্য করেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভের পরিবেশ তৈরি হয় ।


বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার জেলা সম্পাদক অনিল কুমার রায় সহ একাধিক বিজেপি নেতা কর্মী অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপের দাবি জানান। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ।

পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক সহযোগীকেও গ্রেপ্তার করেছে পুলিশ । আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় । ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *