June 29, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

Devotee : জগন্নাথ দেবের স্নান যাত্রাকে ঘিরে উন্মাদনা

জলপাইগুড়ি , ২৯ জুন : জগন্নাথ দেবের স্নান যাত্রাকে কেন্দ্র করে উন্মাদনা জলপাইগুড়িতে ।

জগন্নাথ দেবের স্নানযাত্রা হল রথযাত্রার আগে ভগবান জগন্নাথ বলরাম ও দেবী সুভদ্রার এক পবিত্র স্নান উৎসব । মূলত জৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ১০৮ কলস জলে এই স্নান সম্পন্ন হয় । এই স্থানের পর দেবতারা ১৫ দিনের জন্য অসুস্থ হন । সেই সময় জগন্নাথ মন্দির বন্ধ থাকে |

হিন্দু ধর্মে মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি উৎসব । হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয় । হিন্দু দেবতা জগন্নাথ ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব । এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি মনে করা হয় ।

এদিন জলপাইগুড়ির শ্রী শ্রী গৌড়িয় মঠেও এই উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হয় । এদিন অসংখ্য ভক্ত অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে এই উৎসব পালন করেন । শেষে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *