শিলিগুড়ি , ২১ মার্চ : নির্বাচন বিধি লঙ্ঘন করার অভিযোগে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের টক টু মেয়র অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ নির্বাচন কমিশনের। বিরোধীদের থেকে পাওয়া অভিযোগের পরই নাগরিক পরিষেবা সংক্রান্ত মেয়রের ওই অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিল জেলা নির্বাচনী আধিকারিক ।
পাল্টা নির্বাচন আধিকারিকদের লিখিতভাবে টক টু মেয়র অনুষ্ঠান বন্ধ করার কারণ লিখিতভাবে জানাতে বললেন মেয়র । অনুষ্ঠান বন্ধ করতে হলে , সোশ্যাল মিডিয়ায় গৌতমকে বলুন অনুষ্ঠান চালু করার হুঁশিয়ারি দিলেন মেয়র ।
আজ পুরনিগমের আধিকারিকদের নিয়ে টক টু মেয়র অনুষ্ঠান করেন মেয়র। সেই সময় পুরনিগমের কমিশনার অশ্বিনী রায় জানান , জেলা নির্বাচনি আধিকারিক মেয়রকে নির্দেশ দিয়েছেন টক টু মেয়র অনুষ্ঠান বন্ধ করার।
পাশাপাশি গৌতম দেবের পিছনে থাকা মুখ্যমন্ত্রীর ছবিও সরানোর জন্য । মুখ্যমন্ত্রীর ছবি সরালেও অনুষ্ঠান বন্ধ করতে নারাজ গৌতম দেব।

