September 22, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Footpath : ফুটপাত দখল মুক্ত করতে অভিযান

শিলিগুড়ি , ২২ সেপ্টেম্বর : শহরের ফুটপাত দখল মুক্ত করতে ফের অভিযান চালাল শিলিগুড়ি পুরনিগম । মঙ্গলবার সেবক রোড এলাকায় পুরনিগমের পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয়।


অভিযোগ , দীর্ঘদিন ধরে ফুটপাতের একাংশ দখল করে ব্যবসা ও অন্যান্য সামগ্রী রাখার কারণে পথচারীদের চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছিল । সেই অভিযোগের ভিত্তিতেই এদিন পুরনিগমের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ফুটপাত খালি করার উদ্যোগ নেন ।

অভিযানের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচলের উপযোগী করার চেষ্টা করা হয় । আগামী দিনেও শহরের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান চলবে বলে পুরনিগম সূত্রে জানা গিয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *