October 30, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Minister : পঞ্চায়েত স্তরের কর্মীদের সম্মানিক বৃদ্ধির আশ্বাস

শিলিগুড়ি , ৩০ অক্টোবর : পঞ্চায়েত স্তরের কর্মীদের সম্মানিক বৃদ্ধি ও বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ ।

শুক্রবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের উত্তরবঙ্গ সমাবেশে যোগ দিয়ে দিলীপ ঘোষ জানান আগামী দিনে কর্মীদের সম্মানিক আরও বাড়ানোর বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে ।

পাশাপাশি উত্তরবঙ্গের প্রশাসনিক শূন্যপদ পূরণ এবং পাহাড়ে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি । আবাস যোজনার আবেদন যাচাই করে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী ।

এদিন রাজনৈতিক প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যেরও কড়া সমালোচনা করেন তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *