শিলিগুড়ি , ২০ জুলাই : পৃথক শিলিগুড়ি জেলা গঠনের দাবিকে সামনে রেখে একটি ‘নাগরিক কনভেনশন’ এর আয়োজন করল বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চ । সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে , শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে এই কনভেনশন অনুষ্ঠিত হয় ।
আয়োজকদের বক্তব্য , পৃথক শিলিগুড়ি জেলা গঠনের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে । পাশাপাশি প্রস্তাবিত শিলিগুড়ি জেলার অন্তর্ভুক্তি হিসেবে ভক্তিনগর ও এনজেপি থানার এলাকা যুক্ত করার বিষয়েও মত বিনিময় এবং একটি প্রস্তাব গৃহীত হয় ।
বৃহত্তর শিলিগুড়ি নাগরিক মঞ্চের সম্পাদক রতন বণিক জানান , যে তাদের বহুদিনের এই আন্দোলন এবার তারা আশাবাদী তাদের এই আন্দোলন সক্ষম হবে শিলিগুড়িকে জেলা ঘোষণা করার ক্ষেত্রে | নাগরিক সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের এই কনভেনশনে উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ।

