August 28, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

City : শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কড়া বার্তা মন্ত্রীর

শিলিগুড়ি , ২৮ অগাষ্ট : শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবার কড়া বার্তা পর্যটন মন্ত্রী শংকর ঘোষের । নিজের হাতেই নিজের ছবি লাগানো পোস্টার খুললেন তিনি। শুধু নিজের পোস্টার নয় , শহরের বিভিন্ন জায়গায় যত্রতত্র লাগানো পোস্টার নিয়েও এবার কড়া অবস্থান নিলেন তিনি ।

শংকর ঘোষের বক্তব্য , রাজনৈতিক অনুষ্ঠান হোক কিংবা অন্য কোনও কর্মসূচি ইচ্ছেমতো শহরের যেকোনও জায়গায় পোস্টার লাগানো যাবে না। নির্দিষ্ট নিয়ম মেনে অনুমতি নিয়ে পোস্টার লাগাতে হবে। সেই অনুমতিও থাকবে নির্দিষ্ট সময়ের জন্য। সময়সীমা শেষ হয়ে গেলে সংশ্লিষ্ট পোস্টার খুলে ফেলতে হবে।

শহরকে দৃশ্য দূষণ থেকে রক্ষা করতে আজ দলীয় কর্মী এবং পুরসভা কর্মীদের সঙ্গে নিয়ে রাস্তায় নামেন পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। নিজের ছবি লাগানো পোস্টার নিজেই খুলে সাধারণ মানুষের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের বার্তা দিলেন তিনি।

রাজনৈতিক দলের নেতা কর্মীদের পাশাপাশি শহরের সমস্ত মানুষকেই এই উদ্যোগে সহযোগিতা করার আবেদন জানিয়েছেন তিনি । তার বার্তা , শহরকে সুন্দর রাখতে হলে শুরুটা করতে হবে নিজেদের থেকেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *