শিলিগুড়ি , ৯ অগাষ্ট : যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
শিলিগুড়ি: যুব কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দার্জিলিং জেলা যুব কংগ্রেস কমিটির উদ্যোগে আজ শিলিগুড়ির ভেনাস মোড়ে আয়োজিত হয় এই রক্তদান শিবির।
শিবিরে এখনও পর্যন্ত প্রায় ১০০ ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে।
এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ , কৃষক ও ছাত্রছাত্রীদের পাশে থাকার বার্তা দেন দার্জিলিং জেলা যুব কংগ্রেসের সভাপতি রোহিত তিওয়ারি।

