শিলিগুড়ি , ৯ অগাষ্ট : জমি দখলের অভিযোগ থেকে সরকারি কর্মীদের ট্রান্সফার, রেলের তরফে হকারদের জরিমানা এবং জমি সংক্রান্ত নানা সমস্যা—একাধিক অভিযোগ নিয়ে বিধায়ক শঙ্কর ঘোষের দ্বারস্থ হলেন সাধারণ মানুষ ।
রবিবার শিলিগুড়ির ইন্টারন্যাশনাল মার্কেটে আয়োজিত হয় ‘সরাসরি শঙ্কর’ কর্মসূচি । সেখানে সাধারণ মানুষের অভিযোগ শুনলেন বিধায়ক। একের পর এক অভিযোগ নিয়ে তার কাছে হাজির হন স্থানীয় বাসিন্দারা ।
অভিযোগগুলি খতিয়ে দেখে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন বিধায়ক।
অন্যদিকে এদিনের কর্মসূচিতে বিজেপি নেতা নান্টু পালের বিরুদ্ধেও জমি দখলের অভিযোগ উঠল । অভিযোগকারী বিষয়টি বিধায়কের কাছে তুলে ধরেন । অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বিধায়ক ।
যদি ও নান্টু পালের বিরুদ্ধে ওঠা অভিযোগ কে ভিত্তিহীন অভিযোগ বলে জানিয়েছেন নান্টু বাবু ।
।

