October 23, 2026
Sevoke Road, Siliguri
খেলা

Match : পড়ুয়াদের মাঠে ফেরানোর উদ্যোগ

শিলিগুড়ি , ২২ মার্চ : এখনকার দিনে মোবাইল আর স্ক্রিনের দুনিয়া থেকে বাচ্চাদের মাঠে ফেরানো বড় চ্যালেঞ্জ । সেই লক্ষ্যেই শিলিগুড়ির ৪৫ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনির পার্বতী ঘাটে কয়েক বছর ধরে আয়োজিত হচ্ছে ‘রয়েস ক্রিকেট লিগ’। এলাকার পড়ুয়াদের নিয়ে এই উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে স্থানীয় মহলে । শিক্ষক বিট্টু রায়ের উদ্যোগে শুরু হওয়া এই লিগে […]

Read More
আবহাওয়া ঘটনা

Snowfall : সাদা তুষারের চাদরে ঢাকল সান্দাকফু , আটকে পর্যটকরা

দার্জিলিং , ২১ মার্চ : আচমকাই সাদা তুষারের চাদরে ঢাকল সান্দাকফু । শনিবার থেকে টানা তুষারপাতের জেরে পাহাড়ি এই পর্যটনকেন্দ্র যেন এক নিমিষে রূপ বদলে ফেলেছে । চারপাশে জমেছে প্রায় ছয় ইঞ্চি পুরু তুষার , আর সেই মনোরম দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। তবে অতিরিক্ত তুষারপাতের কারণে অনেকেই ওই এলাকায় আটকে পড়েছেন । প্রশাসন সূত্রে […]

Read More
উত্তরবঙ্গ রাজনীতি

Festive : ঐক্য ও সম্প্রীতির উজ্জ্বল ছবি স্টেডিয়াম প্রাঙ্গণে

শিলিগুড়ি , ২১ মার্চ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিলিগুড়িতে এদিন ধরা পড়ল ঐক্য ও সম্প্রীতির এক উজ্জ্বল ছবি । শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম প্রাঙ্গণে ভোর থেকেই ভিড় জমাতে শুরু করেন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা । নির্ধারিত সময়ে হাজার হাজার মানুষ একসঙ্গে ঈদের নমাজে শামিল হন। নমাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের […]

Read More
উত্তরবঙ্গ রাজনীতি

Politics : নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ

শিলিগুড়ি , ২১ মার্চ : নির্বাচন বিধি লঙ্ঘন করার অভিযোগে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের টক টু মেয়র অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ নির্বাচন কমিশনের। বিরোধীদের থেকে পাওয়া অভিযোগের পরই নাগরিক পরিষেবা সংক্রান্ত মেয়রের ওই অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিল জেলা নির্বাচনী আধিকারিক । পাল্টা নির্বাচন আধিকারিকদের লিখিতভাবে টক টু মেয়র অনুষ্ঠান বন্ধ করার কারণ লিখিতভাবে জানাতে […]

Read More
রাজনীতি

Problem : পোড়াঝাড়ে ভূমিহারা কৃষকদের সঙ্গে দেখা করলেন শিখা চ্যাটার্জী

শিলিগুড়ি , ২০ মার্চ : শিলিগুড়ির কাওয়াখালি এলাকার পোড়াঝাড়ে ভূমিহারা কৃষকদের সঙ্গে দেখা করলেন ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জী । দীর্ঘ ২২ বছরের জমি সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন। তার এই প্রতিশ্রুতিতে কিছুটা স্বস্তি পেলেও এখনও অনিশ্চয়তায় ভুগছেন কৃষকরা। কৃষকদের অভিযোগ , বছরের পর বছর কাটলেও তাদের সমস্যার স্থায়ী […]

Read More
অপরাধ

Crime : নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার

শিলিগুড়ি , ২০ মার্চ : বিধানসভা নির্বাচনের আগে নাশকতামূলক ছক বানচাল করল প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং । গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলিগুড়ির জংশন সংলগ্ন দার্জিলিং মোড় এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ।​ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম গোপাল কর্মকার (২৪)। সে শিলিগুড়ির […]

Read More
অপরাধ

Theft : সোনা ও রুপোর সামগ্রী উদ্ধার , গ্রেপ্তার

শিলিগুড়ি , ১৯ মার্চ : চুরি যাওয়া সোনা ও রুপোর সামগ্রী উদ্ধার সহ অভিযুক্তকে গ্রেপ্তার করল প্রধান নগর পুলিশ | ধৃতের নাম গণেশ বিশ্বকর্মা । সে লিম্বুবস্তির বাসিন্দা । পুলিশ সূত্রে জানা গিয়েছে , গণেশ ঘোষ কলোনির বাসিন্দা | শঙ্কর শা চলতি মাসের ১ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত পরিবার নিয়ে বাইরে ছিলেন। গত ১০ […]

Read More
অপরাধ

Poilce : আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার

শিলিগুড়ি , ১৮ মার্চ : ভোটের আগে শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক | পানিট্যাংকি ফাঁড়ি ও শিলিগুড়ি থানার পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে মহাকাল পল্লী সংলগ্ন সূর্যসেন পার্কের পেছনে অভিযান চালায় । সেখানে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশী আগ্নেয়াস্ত্র ও […]

Read More
অপরাধ

Drug : বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ১৮ মার্চ : প্রায় ২ কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার দুই মাদক কারবারী কে শিলিগুড়ি আদালতে পেশ করল বাগডোগরা থানার পুলিশ । গতকাল সন্ধ্যায় মাদক পাচারের ছক বানচাল করে দুই যুবককে গ্রেপ্তার করে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ । অভিযুক্তদের হেফাজত থেকে প্রায় ২ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়। বাগডোগরা পানিঘাটা মোড়ে নাকা […]

Read More
অপরাধ

Crime : এটিএম জালিয়াতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার চার

শিলিগুড়ি , ১৮ মার্চ : এটিএম জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত চার অভিযুক্ত গ্রেপ্তার | হোটেল থেকে ৮৪,৫০০ টাকা ও বেশ কয়েকটি এটিএম কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ । খালপাড়া ফাঁড়ির পুলিশ সূত্রে জানা গেছে , গত সোমবার ওই অভিযুক্তরা হিলকার্ট রোডের একটি হোটেলে ছিল । হোটেলে থাকার পর অভিযুক্তদের নিজেদের কক্ষ থেকে বের হতে দেখা যায়নি, […]

Read More