June 4, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

FIR : রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে

শিলিগুড়ি , ৪ জুন : প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের জেরে তার বিরুদ্ধে ফের শিলিগুড়ি সাইবার থানায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করেছেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিংকু চ্যাটার্জি সিং।

অভিযোগকারীর দাবি , মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে জনমনে ঘৃণা তৈরির অপচেষ্টা করেছেন। এছাড়া, বাংলাদেশের একটি হত্যাকাণ্ডের ঘটনায় ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে তার মন্তব্য আন্তর্জাতিক স্তরে দেশের সম্মান ক্ষুণ্ণ করেছে এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সংকট তৈরি করতে পারে । এই মন্তব্য দুই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে ।

ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৫২, ১৫৩, ১৫৩ এ সহ একাধিক ধারায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। আইনজীবী রিংকু চ্যাটার্জি সিং অবিলম্বে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং আগামী ৮ জুন হাইকোর্ট খুললেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির দাবিতে মামলা করবেন বলে জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *