শিলিগুড়ি , ৩১ অগাষ্ট : প্রায় ৫০ গ্রাম ব্রাউন সুগার সহ লজ থেকে গ্রেপ্তার করা হল এক যুবককে |
শিলিগুড়ি জংশন সংলগ্ন একটি লজে অভিযান চালিয়ে প্রায় ৫০ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করল প্রধান নগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে , গোপন সূত্রে খবর পেয়ে লজটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় সিকিমের বাসিন্দা ৩৩ বছর বয়সি ইউরাজ ছেত্রীর কাছ থেকে উদ্ধার হয় প্রায় ৫০ গ্রাম ব্রাউন সুগার ।
ঘটনার পর ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ । উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে , তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রধান নগর থানার পুলিশ।

