শিলিগুড়ি , ১ জুলাই : শিলিগুড়ি পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের গঙ্গানগর এলাকায় খাদ্যে বিষক্রিয়ার সন্দেহে একই পরিবারের তিনজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন ।তাদের মধ্যে ১২ বছরের এক কিশোরীর মৃত্যু হয় গতকাল । আজ আরও একজনের মৃত্যু হয় | আজকে যিনি মারা গেছেন তিনি সম্পর্কে ওই বাড়ির বড় মেয়ে |
বর্তমানে মা ও আর এক মেয়ে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ।
পরিবার সূত্রে জানা গেছে , শনিবার রাতে বাড়িতে রুটি ও সবজি রান্না করা হয়।
সেই খাবার খাওয়ার পর মা ও তার দুই মেয়ে অসুস্থ হয়ে পড়েন । পরিবারের আরও এক সদস্য ওই খাবার না খাওয়ায় তিনি সুস্থ রয়েছেন ।
অসুস্থদের দ্রুত শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ১২ বছরের কিশোরীকে মৃত বলে ঘোষণা করেন গতকালই । আজ ওই পরিবারের বড় মেয়ের মৃত্যু হয় | আজ তার দেহের ময়নাতদন্ত হবে |
হাসপাতাল সূত্রে জানা যায়, অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে ময়নাতদন্ত ছাড়া ডেথ সার্টিফিকেট দেওয়া সম্ভব নয়।
তবে পরিবারের অভিযোগ , শনিবার ছোট মেয়ের মৃতদেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি । ফলে শনিবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত মৃতদেহটি বাড়িতেই পড়ে ছিল ।
তবে পুলিশ সূত্রে জানা গেছে দেহ গুলির ময়নতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে | ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ |
মঙ্গলবার প্রশাসনের উদ্যোগে মৃতদেহটি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এদিকে, মৃত কিশোরীর মা ও বড় মেয়ে এখনও আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা করা হলেও, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

