May 11, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Death : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পর্যটকের

শিলিগুড়ি , ১১ এপ্রিল : কালিম্পং ভ্রমণে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পর্যটকের |
কালিম্পং জেলার মনোরম পর্যটন কেন্দ্র লোলেগাঁও ভ্রমণে এসে এক প্রবীণ পর্যটকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে । মৃতের পরিচয় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর নিবাসী ৭৮ বছর বয়সী অসিত বরণ বাগ হিসেবে জানা গিয়েছে ।

​প্রাপ্ত তথ্য অনুযায়ী, অসিত বরণ বাগ তাঁর স্ত্রী মীনা বাগ এবং অন্যান্য আত্মীয়দের সঙ্গে কালিম্পং ভ্রমণে এসেছিলেন । তারা লোলেগাঁওস্থিত একটি ফার্ম হোমস্টেতে অবস্থান করছিলেন ।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন ।​গত ১০ মে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে কালিম্পং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । হাসপাতালে নিয়ে আসামাত্র চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

হাসপাতালের রিপোর্ট অনুযায়ী সকাল ১১:২৫ মিনিটে তাকে হাসপাতালে আনা হয়েছিল ।
​বর্তমানে পুলিশ এই ঘটনার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহের শেষকৃত্য কালিম্পংয়ে সম্পন্ন করার ব্যবস্থা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *