August 16, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Border : বিপুল পরিমাণ সোনা সহ গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , `১৬ অগাষ্ট : রুটিন তল্লাশির সময় পানিট্যাংকির নিউ মেচি ব্রিজ এলাকায় একটি ছোট গাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা ও রুপোর বার এবং বিভিন্ন অলঙ্কার উদ্ধার করল ৪১ নম্বর ব্যাটালিয়ন এসএসবির ‘ডি’ কোম্পানির বিআইটি দল।

ঘটনায় দুই নেপালি নাগরিককে আটক করা হয়েছে । বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও ।
এসএসবি সূত্রে জানা গিয়েছে , ১৫ অগাষ্ট বিকেল প্রায় ৩টা ৪০ মিনিট নাগাদ নেপাল থেকে ভারতে আসা একটি গাড়িকে নিউ মেচি ব্রিজে রুটিন চেকিংয়ের সময় আটক করা হয়। গাড়িতে থাকা মালপত্র তল্লাশির সময় সন্দেহভাজন সোনা ও রুপোর সামগ্রী নজরে আসে ।


উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সন্দেহভাজন সোনার বার ও চেন ১১৫.৩০ গ্রাম , সোনার অলঙ্কার ৪৪.৮০ গ্রাম, সোনার চেন ১৩.৯৩ গ্রাম, আংটি ও কানের দুল ৬৮.৬৪ গ্রাম, পাথর বসানো সোনার পেনডেন্ট ৩৮.৬৬ গ্রাম, পাথর বসানো পেনডেন্ট চেন ১০.২৫ গ্রাম, পাথর বসানো সোনার চুড়ি ৩৭.৭৬ গ্রাম এবং পাথর বসানো সোনার ব্রেসলেট ১৭.৩৩ গ্রাম। এছাড়াও ৮৮.৮১ গ্রাম সন্দেহভাজন রুপোর কয়েন এবং ৯১.২৯ গ্রাম রুপোর বার উদ্ধার হয়েছে।


ঘটনায় দুই নেপালি নাগরিককে আটক করা হয়। তারা হলেন ৬৮ বছর বয়সি ভারত কুমার আগরওয়াল, কাঠমান্ডুর ইন্দ্রচৌক এলাকার বাসিন্দা | যার কাছ থেকে সন্দেহভাজন মূল্যবান ধাতুগুলি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে । অপরজন ৪৮ বছর বয়সি রাজেশ ওলি , ঝাপার বাসিন্দা ওই গাড়ির চালক ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *