July 11, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Bank : ব্যাংক একাউন্ট এ ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা !

শিলিগুড়ি , ১১ জুলাই : ফাঁসিদেওয়া ব্লকের বিধান নগরের কচুবাড়ি এলাকার বাসিন্দা মেহেরুন নিসা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে এসে হতবাক হয়ে যান | যখন জানতে পারেন তার ব্যাংক একাউন্ট এ রয়েছে ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা |

গ্রামেরই এক বেসরকারি ব্যাংকের শাখা থেকে টাকা তুলতে যান তিনি আজ সকালে |অন্নপূর্ণা এর ২০০০ টাকা তোলার পর সিএসপি কর্মীকে ব্যালেন্স চেক করার জন্য বলা হলে ব্যালেন্স চেক করতেই দেখা যায় তার একাউন্টে ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা রয়েছে ।

টাকার অংক দেখে সিএসপি কর্মী নিজেও হতবাক হয়ে পড়েন | এই কথা শুনে অবাক হয়ে যান মেহেরুন নিসা | কিভাবে রাতারাতি তার একাউন্টে এত টাকা এল তা এখনও বুঝে উঠতে পারছেন না কেউই । এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ভিড় করে এলাকার মানুষ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *