June 22, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Siliguri : নতুন করে বোর্ড গঠনের দাবি

শিলিগুড়ি , ২২ জুন : শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দেন গৌতম দেব গত শুক্রবার । এরপরই পুরনিগমের পরিষেবা অচল হওয়ার মুখে । মেয়রের পাশাপাশি বেশ কয়েকজন মেয়র পারিষদ তাদের পদ থেকে এবং কাউন্সিলারের পদ থেকেও ইস্তফা দিয়ে দিয়েছেন ।

ঘটনার ৭২ ঘন্টার মধ্যে বাকি তৃনমূলের কাউন্সিলাররা আজ নিজেদের মধ্যে বৈঠকে বসেন । বৈঠক শেষে তাদের সমর্থনে ২৪ জন কাউন্সিলার রয়েছেন | সেই দাবি জানিয়ে পুরসভার কমিশনারকে একটি চিঠি তুলে দেন নতুন করে বোর্ড গঠন করার জন্য।

এদিনের বৈঠকের নেতৃত্ব দেন তৃনমূলের জেলা সভাপতি এবং ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার কুন্তল রায় ।

যদিও তাদের এই চিঠি দিয়ে বোর্ড গঠন কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *