শিলিগুড়ি , ১২ এপ্রিল : ভোটকর্মীদের পারিশ্রমিকের দাবিতে SDO অফিস অভিযান |
১৩, ১৪ এবং ১৬ এপ্রিল ভোটদাতাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন শিলিগুড়ি, মাটিগাড়া-নকশালবাড়ি ও ফাঁসিদেওয়া এলাকার ভোটকর্মীরা। নির্ধারিত সময়ে সমস্ত কাজ সম্পন্ন হলেও এখনও পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পারিশ্রমিক জমা পড়েনি বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে দ্রুত সম্মানিক প্রদানের দাবিতে সরব হন ভোটকর্মীরা । তাদের দাবি, নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার পরও দীর্ঘদিন পারিশ্রমিক না পাওয়ায় চরম অসন্তোষ তৈরি হয়েছে । এই দাবিতে সোমবার দুপুরে মহকুমা শাসকের দপ্তরে অভিযান চালান তারা।
ভোটকর্মীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর মহকুমা শাসকের দপ্তরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে , এক সপ্তাহের মধ্যেই বকেয়া পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হবে । তবে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না পেলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা ।
ঘটনা
Protest : ভোট কর্মীরা সম্মানিক প্রদানের দাবিতে সরব
- by Soumi Chakraborty
- May 12, 2026
- 0 Comments
- Less than a minute
- 16 Views
- 2 hours ago

