শিলিগুড়ি , ১৭ এপ্রিল : দার্জিলিং জেলার মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন লোয়ার বাগডোগরার ক্ষুদিরামপল্লী , রেলওয়ে কলোনি ও এয়ারপোর্ট মোড় এলাকায় জনসংযোগে নামলেন ।
বৃহস্পতিবার দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন তিনি। এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
আনন্দময় বর্মন জানান , পানীয় জল , রাস্তা , নিকাশি ব্যবস্থা এবং কর্মসংস্থানের মতো মৌলিক বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন । তিনি সাধারণ মানুষের কাছে সমর্থন চেয়ে আগামী নির্বাচনে বিজেপিকে জয়ী করার আহ্বান জানান ।
এই জনসংযোগ কর্মসূচিকে ঘিরে লোয়ার বাগডোগরা এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়ছে ।

