October 13, 2026
Sevoke Road, Siliguri
জীবনধারা

Puja : তিনটি গ্রামের বাসিন্দাদের একসঙ্গে দুর্গা আরাধনা

শিলিগুড়ি , ১৩ অক্টোবর : মজুয়া , চমকডাঙি ও লালটং বস্তি এই তিন এলাকার বাসিন্দাদের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে সার্বজনীন দুর্গাপুজোর । আর প্রথম বছরেই এই পুজোকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আবেগ।

পাহাড়ের কোলে দেবী আরাধনা , তিন গ্রামের মিলনে তৈরি হচ্ছে উৎসবের নতুন ঠিকানা!

এতদিন শারদোৎসবের আনন্দ উপভোগ করতে অনেককেই হয়তো যেতে হতো অন্যত্র। কিন্তু এবার নিজেদের এলাকাতেই মা দুর্গার আরাধনাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠার সুযোগ পেয়েছেন মজুয়া, চমকডাঙি ও লালটং বস্তির বাসিন্দারা। তিনটি এলাকার মানুষের সম্মিলিত উদ্যোগে প্রথমবারের এই আয়োজন শুধু একটি পুজো নয়, বরং স্থানীয় বাসিন্দাদের আবেগ, ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির এক বিশেষ প্রকাশ।

আজ থেকে শুরু হওয়া এই পুজোকে কেন্দ্র করে আগামী ৯ দিন ধরে চলবে নানা অনুষ্ঠান ও উৎসবের আয়োজন । পুজোর দিনগুলিতে নিয়ম-নিষ্ঠার সঙ্গে দেবী আরাধনা ও পুজো-পাঠের পাশাপাশি থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান । সেই সঙ্গে দর্শনার্থী ও ভক্তদের জন্য থাকছে প্রসাদ বিতরণের ব্যবস্থাও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *