April 18, 2026
Sevoke Road, Siliguri
রাজনীতি

Siliguri : বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন অলোক ধারা

শিলিগুড়ি , ১৮ এপ্রিল : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে গতি আনছেন বিভিন্ন দলের প্রার্থীরা । শনিবার সকালে শিলিগুড়ি ২০ নম্বর ওয়ার্ডে সকাল সকাল জনসংযোগ সারলেন শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অলোক ধারা ।

এদিন সকাল থেকেই কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি । সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। এলাকার রাস্তা , নিকাশি , পানীয় জল সহ একাধিক নাগরিক পরিষেবার সমস্যার কথা উঠে আসে বাসিন্দাদের মুখে ।

অলোক ধারা জানান , নির্বাচিত হলে এই সমস্ত সমস্যার দ্রুত সমাধানে উদ্যোগ নেওয়া হবে।

প্রচারের সময় স্থানীয় কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরাও উপস্থিত ছিলেন। তাদের দাবি , মানুষের কাছ থেকে ভালো সাড়া মিলছে এবং আসন্ন নির্বাচনে কংগ্রেস ইতিবাচক ফল করবে।

অন্যদিকে , এই প্রচারকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *