March 22, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ রাজনীতি

BJP : নির্বাচন কৌশল নির্ধারণে বৈঠকে বিজেপি

শিলিগুড়ি , ২২ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গের রাজনৈতিক তৎপরতা ক্রমশ বাড়ছে । সেই প্রেক্ষিতে আজ শিলিগুড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে উত্তরবঙ্গের নির্বাচন কৌশল নির্ধারণ করতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজিত হয় ।

এই বৈঠকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বিজেপি প্রার্থী ও দলীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন । সূত্রের খবর , নির্বাচনী প্রচারের রূপরেখা , বুথ স্তরের সংগঠন মজবুত করা , ভোটারদের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ স্থাপন এবং বিরোধীদের মোকাবিলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


দলীয় নেতৃত্বের পক্ষ থেকে প্রত্যেক প্রার্থীকে নিজেদের কেন্দ্র ভিত্তিক শক্তি বাড়ানোর উপর জোর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি সামাজিক মাধ্যমে প্রচার বৃদ্ধি এবং সাধারণ মানুষের সমস্যা তুলে ধরার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ।
বৈঠক শেষে বিজেপি নেতারা জানান , উত্তরবঙ্গে ভালো ফল করতে সংগঠনকে আরও শক্তিশালী করে একযোগে কাজ করার উপর জোর দেওয়া হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *