February 11, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Murder : নাবালক হত্যা মামলায় গ্রেপ্তার রাজ পাসোয়ান

শিলিগুড়ি , ১১ ফেব্রুয়ারী : মাটিগাড়া নাবালক হত্যা মামলায় মূল অভিযুক্ত রাজ পাসোয়ানকে গ্রেপ্তার করল পুলিশ । মঙ্গলবার শিলিগুড়ি থেকে পালানোর সময় কাওয়াখালি এলাকা থেকে তাকে আটক করে মাটিগাড়া থানার পুলিশ। বুধবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , গত শনিবার টোটো চালক রাজ পাশোয়ান ১৫ বছরের নাবালক শুভজিৎ মোদককে ফোন করে ডেকে নিয়ে যায় । এরপর থেকে শুভজিৎকে খুঁজে পাওয়া যাচ্ছিল না | পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে। এদিকে ছেলেকে খুঁজে না পেয়ে থানার সামনে বিক্ষোভ দেখান শুভজিতের পরিবারের সদস্যরা।

তদন্তের মধ্যেই সোমবার গভীর রাতে শুকনা ফরেস্ট এলাকা থেকে শুভজিতের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় শোক ও ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও এলাকাবাসী। দোষীর কঠোর শাস্তির দাবিতে তারা পথ অবরোধ করে বিক্ষোভ ও দেখান ।

এরপরই অভিযুক্তকে ধরতে তৎপর হয় পুলিশ । অবশেষে মঙ্গলবার কাওয়াখালি থেকে রাজ পাশোয়ানকে গ্রেপ্তার করা হয় । ঘটনার তদন্ত করছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *