February 15, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Death : ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু !

শিলিগুড়ি , ১৫ ফেব্রুয়ারী : এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু | তদন্তে ফাঁসিদেওয়া থানার পুলিশ | শহর থেকে ২০ কিলোমিটার দূরে গিয়ে স্কুটি রেখে মহানন্দা তিস্তা ক্যানেলের পাশে স্কুটি রেখে সুসাইড নোট লিখে আত্মহত্যা করলেন এক ব্যবসায়ীর ।

ঘটনা ঘিরে চাঞ্চল্য এলাকায় । শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত জ্বালাস নিজামতারা অঞ্চলের কাশীরাম গ্রাম তিস্তা ক্যানেলে ঝাঁপ দেন ওই ব্যবসায়ী । খবর ছড়িয়ে পড়তে ভিড় জমতে শুরু করে ।

ওই ব্যক্তির নাম মনোজ কুমার ডালমিয়া | তিনি শিলিগুড়ি মিলনপল্লীর বাসিন্দা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফাঁসিদেওয়া থানার পুলিশ । পৌঁছায় পরিবারের লোকজন । তবে কি কারণে তিনি আত্মহত্যা করলেন তা বুঝে উঠতে পারছেন না পরিবারের লোক ।

ইতিমধ্যে তিস্তা মহানন্দা ক্যানেলের সমস্ত লক গেট বন্ধ করে দেওয়া হয়েছে । পুলিশ সূত্রে খবর মৃতদেহ উদ্ধারের জন্য এনডিআরএফ কে খবর দেওয়া হয় । ঘটনার তদন্তে ফাঁসিদেওয়া থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *