September 12, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Court : দুই তরুণী কনটেন্ট ক্রিয়েটরকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার দুই

শিলিগুড়ি , ১২ সেপ্টেম্বর : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভোরের আলোর থানার অন্তর্গত আমবাড়িতে দুই তরুণী কনটেন্ট ক্রিয়েটরকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার দুই ।

ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ব্যারেজ সংলগ্ন এলাকায়।

অভিযোগ , দুই তরুণীর সঙ্গে স্থানীয় দুই ব্যক্তি অশালীন ভাষায় কথা বলার পাশাপাশি গালিগালাজও করে ।
ইতিমধ্যেই সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ওই তরুণীদের অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেপ্তার করেছে ভোরের আলো থানার পুলিশ । ধৃতদের নাম সুজন রায় ও চন্দ্র প্রধান।


আমবাড়ি এলাকার দুই তরুণী কনটেন্ট ক্রিয়েটর গত বৃহস্পতিবার ভিডিও তৈরি করতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় স্থানীয় মন্দিরে থাকা দুই জন ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় তাদের সঙ্গে খারাপ আচরণ করে | তরুণীদের ভিডিও তৈরি করাকে কেন্দ্র করে তাদের সঙ্গে তরুণীদের বাকবিতণ্ডা শুরু হয় । এরপরই ঐ দুই ব্যক্তি তরুণীদের হেনস্থা করে এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ।

একজন ব্যক্তি এসে ওই তরুণীর হাতে থাকা মোবাইল কেড়ে নেয় বলে অভিযোগ ।
সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় ওই তরুণীরা । নিন্দার ঝড় ওঠে । ভিডিও পৌঁছায় পুলিশের কাছে । ওই ভিডিও দেখেই অপরাধীদের চিহ্নিত করে ভোরের আলো থানার পুলিশ। পাশাপাশি ওই তরুণীদের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর ভোরের আলো থানাতে ওই তরুণীরা অভিযোগ দায়ের করেন । তরুণীদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ভোরের আলো থানার পুলিশ।

এরপর শুক্রবার অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাদের জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *