September 25, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Police : ম্যাট্রিমনি সংস্থার নাম করে প্রতারণা , গ্রেপ্তার মহিলা

শিলিগুড়ি , ২৫ সেপ্টেম্বর : র অভিযোগ , গ্রেপ্তার মহিলা | আরও দুই তরুণী আটক।

ম্যাট্রিমনি সংস্থার নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করে টাকা নেওয়ার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ । ঘটনায় আরও দুই তরুণীকে আটক করা হয়েছে ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে , বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির শক্তিগড় ৫ নম্বর রাস্তার একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়। পরে কাকলি বিশ্বাস নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয় । ধৃত কাকলি বিহারের বাসিন্দা । আটক দুই তরুণী শক্তিগড় এলাকার বাসিন্দা ।


পুলিশের অভিযোগ , একটি ম্যাট্রিমনি সংস্থার নাম করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করা হত। পাত্র-পাত্রীর ছবি ও বিস্তারিত তথ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে বিভিন্নভাবে মোটা অঙ্কের টাকা নেওয়া হত । কিন্তু টাকা নেওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী পাত্র-পাত্রীর ছবি বা তথ্য দেওয়া হত না বলে অভিযোগ ।

পুলিশের দাবি , যে ম্যাট্রিমনি সংস্থার নাম ব্যবহার করে টাকা তোলা হচ্ছিল , সেই সংস্থার মালিকদেরও খোঁজ শুরু হয়েছে । ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
শুক্রবার ধৃত কাকলি বিশ্বাসকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানিয়েছে এনজেপি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *