শিলিগুড়ি , ২৯ মে : ভিসায় জাল ইমিগ্রেশন স্ট্যাম্প ব্যবহার করে নেপালে প্রবেশের আগেই এসএসবি জালে দুই মহিলা । পরে গ্রেপ্তার আরও এক । খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির ঘটনা ।
গতকাল সীমান্তে পারাপারের সময় দুই থাইল্যান্ডের মহিলার নথি খতিয়ে দেখলে এসএসবির সন্দেহ হয় । ইমিগ্রেশন স্ট্যাম্পে গরমিল দেখে সীমান্ত থাকা ইমিগ্রেশন দফতরে তথ্য মেলালে এই দুই নামে কোনো স্ট্যাম্প ইস্যু হয়নি জানতে পেরে সরকারি স্ট্যাম্প জাল এবং অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অভিযোগে দুই থাইল্যান্ডের মহিলাকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি ।
ধৃতরা হল পিমচানোক কেটলা ও চিনতারা বুদ্ধাফং দুজনেই থাইল্যান্ডের বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় । অন্যদিকে যে চারচাকার গাড়ির চালক থাইল্যান্ডের ২ মহিলাদের ভদ্রপুর নিয়ে যাচ্ছিল তিনি ঘটনাস্থল থেকে চম্পট দেন । এতেই সন্দেহ আরও ঘনীভূত হয়।
পরে রাতে তদন্তে নেমে চারচাকার চালক কুলদীপ শর্মাকেও গ্রেপ্তার করে পুলিশ । তবে এই ঘটনায় আরও একজনের খোঁজ শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ। ঘটনায় আরও কারা জড়িত তা তদন্ত করে দেখছে খড়িবাড়ি থানার পুলিশ ।
অপরাধ
ঘটনা
দেশ
Border : জাল ভিসা দিয়ে নেপালে প্রবেশের আগেই গ্রেপ্তার দুই থাইল্যান্ডের মহিলা
- by Soumi Chakraborty
- May 29, 2026
- 0 Comments
- Less than a minute
- 66 Views
- 6 hours ago

