July 5, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Arrest : অপরাধমূলক কাজ করতে জড়ো হওয়া তিন দুষ্কৃতী গ্রেপ্তার

শিলিগুড়ি , ৫ জুলাই : শিলিগুড়িতে বড়সড় অপরাধের ছক ভেস্তে দিল প্রধান নগর থানার অ্যান্টি ক্রাইম উইং । নাইট পেট্রোলিং চলাকালীন পুলিশের তৎপরতায় ধরা পড়েছে তিন সন্দেহভাজন দুষ্কৃতী । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান , এটিএম লুট অথবা বড় ধরনের ডাকাতির পরিকল্পনা করছিল ওই চক্র ।
শিলিগুড়ি প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে , মিলনমোড় এলাকায় একটি চার চাকার গাড়িতে সন্দেহজনকভাবে অপেক্ষা করছিল চারজন । সেখানেই গাড়ি সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় । ধৃতদের নাম প্রমোদ কুমার সাহানি , মনোজ মাহাতো এবং সুধিস পাশওয়ান । তিন জনই বিহারের বাসিন্দা ।

তদন্তে উঠে এসেছে যে গাড়িটি ব্যবহার করা হচ্ছিল তার সামনে ও পিছনের নম্বর প্লেট মোড়ানো ছিল । পুলিশের অনুমান , সিসিটিভি ক্যামেরায় নম্বর ধরা পড়া এড়াতেই এমন ব্যবস্থা করা হয়েছিল । এরপর গাড়ি ও ধৃতদের তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র , দুটি কার্তুজ , একটি চাকু , অপরাধমূলক কাজে ব্যবহৃত হতে পারে এমন একাধিক যন্ত্রপাতি এবং প্রচুর এটিএম কার্ড ।

পুলিশের প্রাথমিক ধারণা , এই চক্রটি কোনও বড় অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যেই শিলিগুড়িতে এসেছিল । তবে তাদের মূল লক্ষ্য ঠিক কী ছিল তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

দেশের অন্য কোনও রাজ্যে পূর্বে অপরাধমূলক মামলা রয়েছে কিনা তাদের বিরুদ্ধে তাও খতিয়ে দেখা হচ্ছে ।

ধৃত তিন জনকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয় । তদন্তের স্বার্থে তাদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *