May 21, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : গৌড়ীয় মঠে গভীর রাতে দুঃসাহসিক চুরি

শিলিগুড়ি , ২১ মে : শিলিগুড়ির ২৯ নম্বর ওয়ার্ডের দেশবন্ধুপাড়ার গৌড়ীয় মঠে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে । সূত্র অনুযায়ী , বুধবার রাত প্রায় ২ টা নাগাদ মঠে এই চুরির ঘটনা ঘটে । দুষ্কৃতীরা প্রায় ৩০ টি পিতলের গোপাল মূর্তি সহ পুজোর কাঁসার বাসন চুরি করে নিয়ে যায় বলে জানা গিয়েছে ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরদিন্দু চক্রবর্তী । তিনি জানান , এই মঠে এই প্রথম চুরির ঘটনা ঘটল । ঘটনাটি অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি ।

পাশাপাশি পুলিশের উপর আস্থা রয়েছে বলেও জানান কাউন্সিলর। তার দাবি , এলাকায় মাদকাসক্তদের বাড়বাড়ন্ত রয়েছে , তাই এই ঘটনার পিছনে তাদের যোগ থাকতে পারে বলেও প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

টনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *