Rally : কর্মবিরতির ডাক শহরের সাফাই কর্মীদের
শিলিগুড়ি , ২৯ সেপ্টেম্বর : স্থায়ীকরণ , বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিল উত্তরবঙ্গ সাফাই কর্মচারী কল্যাণ সংগঠন । মঙ্গলবার থেকে সংগঠনের সদস্যরা কাজ বন্ধ রেখে আন্দোলনে নামার জন্য শহরের সাফাই পরিষেবা ব্যাহত হতে পারে । দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে । […]
